ভর্তি পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd-এ ওই ফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।