চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষা ৎকার ও স্বাস্থ্য পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আগামী ১ জানুয়ারি ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা গত বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধাক্রম ও অপেক্ষমাণ তালিকা ওই দিন রাতেই প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭১ জন এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৫৮ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া উভয় অনুষদের জন্য ২৫০ জনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকায় থাকা পরীক্ষার্থীদের সাক্ষা ৎকার ও স্বাস্থ্য পরীক্ষা আসন শূন্য থাকা সাপেক্ষে ১৯ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cvasu.ac.bd) এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানা যাবে।