প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এম এ সামাদ খান জানান, ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে এক হাজার শিক্ষার্থীর মেধাতালিকা করা হয়েছে। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে এক হাজারজনকে। শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে অনুষদ পছন্দের অপশন ফরম পূরণ করতে হবে। তবে ১৪ ডিসেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে বিশ্বদ্যািলয়ে উপস্থিত হয়ে অনুষদভিত্তিক অপশন ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা কোটায় মেধা ও অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে অনুষদ পছন্দের অপশন ফরম পূরণ করতে হবে।