ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত তারিখের আগেই প্রকাশিত হয়েছে।
১৭ নভেম্বর ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ গত ১০ নভেম্বর রাতে পরীক্ষার ফলাফল ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী তিন হাজার ২৭২ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকার ১ থেকে ৬০০ নম্বরে থাকা শিক্ষার্থীরা প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি হতে পারবেন। স্থাপত্য বিভাগের জন্য আলাদাভাবে ৩০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়।
১৪ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে।