ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। ১৯ নভেম্বর নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটি সূত্র জানায়, ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য) ভর্তির জন্য মেধাক্রমানুযায়ী দুই হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগের জন্য) ভর্তির জন্য ১৩৮ জনের নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া উপজাতি কোটায় নির্বাচিত সাতজনের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল চুয়েট নোটিশ বোর্ডে টানানো হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।