ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ছয় হাজার ২০৭ জন। গতকাল বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৯ প্রাপ্তরাই কেবল পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ের যেকোনো একটিতে গ্রেড পয়েন্ট ৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর।