ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এ তালিকা প্রকাশ করা হয়।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের ৬৩০টি আসনের বিপরীতে ১০ হাজার ৮৭৩টি আবেদন জমা পড়েছে। আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার ৭৯২ জন ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হন। আগামী ৯ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা হবে।

নোয়াখালী সদর থানার ওসি প্রত্যাহার
নোয়াখালী অফিস
নোয়াখালীতে ১৮-দলীয় জোটের মিছিল থেকে জামায়াত-বিএনপির সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সুধারাম (সদর) থানার ওসি মীর জাহেদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসপি মো. আনিসুর রহমান ওই পদক্ষেপ নেন। তবে, আদেশে প্রশাসনিক কারণে ওসি জাহেদুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির কথা বলা হয়েছে। একই আদেশে সুবর্ণচরের চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদারকে সুধারাম থানায় বদলি করা হয়েছে।