প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন গতকাল ২৩ অক্টোবর শুরু হয়েছে। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। উপাচার্য মুহাম্মদ আলমগীর গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, ১২ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। ভর্তিসংক্রান্ত তথ্য www.admission-kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।