ভর্তি পরীক্ষার শর্ত শিথিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজি—প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫০ চাওয়া হয়। আর এসএসসি বা সমমানের পরীক্ষায় গণিতের ক্ষেত্রে সাধরণ গণিত ও উচ্চতর গণিত থাকতে হবে বলে উল্লেখ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে জিপিএ কমিয়ে ২ করা হয়েছে। আর এসএসসিতে গণিতের ক্ষেত্রে শুধু সাধারণ গণিতের কথা উল্লেখ করা হয়েছে। এতে মাদ্রাসা থেকে দাখিল পাসের পর যাঁরা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন, তাঁরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে তাঁদের অবশ্যই জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ২ থাকতে হবে।