প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভার সিদ্ধান্ত অনুসারে, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৭ ও ২৪ নভেম্বর। তবে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা, পরীক্ষার ফিসহ অন্যান্য বিষয়ে আগামী ৫ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।