প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে একবারই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে। দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিল করা হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘প্রতিবছর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা থাকে। এতে করে আসন সুবিধা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীরা যে বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করবে, সেই বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ভর্তি কমিটির পরবর্তী সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হবে।’