ভর্তি পরীক্ষার সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট চার পালায় ১৩ নভেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ নভেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই পালায় ১৫ নভেম্বর, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা তিন পালায় ১৬ নভেম্বর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা দুই পালায় ১৭ নভেম্বর এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা মোট দুই পালায় আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।