ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না সহস্রাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পাঁচটি অনুষদের স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। তালিকা অনুসারে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না ১০২৯ জন। কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না রাখায় তাঁরা বাদ পড়েন। ৬০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭২৩৭টি। তাঁদের মধ্য থেকে ৬২০৮ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিদের তালিকা ওয়েবসাইটে (www.cuet.ac.bd) এবং নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।