ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ একবারই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে একবারই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে। দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিল করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এসব কথা বলেন। উপাচার্য জানান, প্রতিবছর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা থাকে। এতে আসন সুবিধা থেকে বঞ্চিত হন শিক্ষার্থীরা। তাই কেবলমাত্র ওই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভর্তি কমিটির পরবর্তী সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হবে।