ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে এক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাসেল সোহরাব (২২) নামের ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শহীদুল্লাহ হলের ছাত্র।
হল পরিদর্শক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২২৫ নম্বর কক্ষে হল পরিদর্শক রাসেলের ছবির মধ্যে অসামঞ্জস্য খুঁজে পান। পরীক্ষা শেষে ওই শিক্ষার্থীর পরিচিতি নিশ্চিত করতে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে রাসেলের কাছ থেকে ভুয়া সনদ ও প্রবেশপত্র পাওয়া যায়। রাসেল তাঁর অপরাধ স্বীকার করে বলেন, তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থের লোভে তিনি ওই অপরাধ করেছেন।
সন্ধ্যা ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, পাবলিক পরীক্ষার সময় অপরাধ আইন ১৯৮০-এর ৩ ধারা অনুয়ায়ী অপরাধীকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।