ভর্তি পরীক্ষায় যোগ্যতা শিথিল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্যতা শিথিলের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ওকর্মচারী ইউনিয়ন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করেন তাঁরা।

সমিতি ও ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর বিভিন্ন বিভাগে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে যে ফলাফল চাওয়া হয়েছে, তা গত বছরের চেয়ে বেশি। এর ফলে অনেক পোষ্য ভর্তি পরীক্ষায় আবেদনই করতে পারছেন না।