ভর্তি-প্রক্রিয়া শুরু ১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি-প্রক্রিয়া ১ অক্টোবর শুরু হবে। ভর্তির জন্য পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকা ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।