ভর্তি প্রক্রিয়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে। এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট ২৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে।