ভর্তি-প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের অনলাইন ভর্তি-প্রক্রিয়া কাল সোমবার থেকে শুরু হবে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি।