ভর্তি ফরম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু হয়। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ভর্তি ফরম পূরণ করা যাবে। এ বছর হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে: www.cou.ac.bd ।