প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্রের (ফরম) বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে নগরে এ মিছিল-সমাবেশ করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তছলিম উদ্দিন, ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।বক্তারা বলেন, আসন সংকটকে পুঁজি করে ছাত্রদের কাছে বর্ধিত মূল্যে ফরম বিক্রির সিদ্ধান্ত অযৌক্তিক। সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্রের মূল্য গত বছর ছিল ৩০০ টাকা। এবার করা হয়েছে ৪০০ টাকা।