ভর্তি-বাণিজ্য নিরসনের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি বাণিজ্য, দুর্নীতি এবং ভর্তিসংকট নিরসনের দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপি পেশের আগে বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি জয়দীপ ভট্টাচার্য। বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রেজাউর রহমান। বক্তারা বলেন, বছরের শুরুতে গাড়িভাড়া, বাড়িভাড়া, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে ভর্তি ফি বাড়ানো হয়েছে। এতে করে অভিভাবকদের মধ্যে সন্তানের ভর্তির বিষয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।বক্তারা আরও বলেন, দেশে ১৮ হাজার ৫৮২টি মাধ্যমিক স্কুলের মধ্যে সরকারি স্কুল আছে মাত্র ৩১৭টি। এই সংকটের সুযোগে ব্যবসার উদ্দেশ্যে তৈরি হচ্ছে বাণিজ্যিক শিক্ষাপ্রতিষ্ঠান।