প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) শুরু হয়েছে মাসব্যাপী ভর্তি মেলা। বিশ্ববিদ্যালয়টিতে গতকাল রোববার এ ভর্তি মেলা উদ্বোধন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হোসেন মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোয়াজ্জম হোসেন বলেন, ‘মেলায় বিএইউএসটিতে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। শুরুতেই আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সরাসরি ভর্তি নিচ্ছি।’ এ ছাড়া তাৎক্ষণিক ভর্তি পরীক্ষায় অংশ নিয়েও শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পাবেন বলে জানান তিনি। এ ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।