ভর্তি শুরু ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি কার্যক্রম ২৯ জুলাই থেকে শুরু হবে। যন্ত্রকৌশল, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি কার্যক্রম ২৯ জুলাই সকাল ৮টা থেকে শুরু হবে। এ ছাড়া পুরকৌশল বিভাগে ৩০ জুলাই, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২ আগস্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ আগস্ট ভর্তি হওয়া যাবে। নতুন এবং অন্যান্য সব বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে।