ভর্তি স্থগিতের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র একাডেমিক ভবন ও শিক্ষক না থাকায় বরিশালের ব্রজমোহন কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। ওই শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ব্রজমোহন কলেজে ২৮ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য আরও ভবন প্রয়োজন। কিন্তু নতুন ভবন নির্মাণ না হলেও কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্বতন্ত্র একাডেমিক ভবন নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আগ পর্যন্ত এই ভর্তি বন্ধ রাখতে হবে। নইলে বর্তমান-নতুন সব শিক্ষার্থী সমস্যায় পড়বেন।