ভর্তির আবেদন মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ছয়টি অনুষদে ভর্তি-প্রক্রিয়ার আবেদনে প্রথমবারের মতো এ বছর এসএসসি, এইচএসসির সনদ বা কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শুধু টেলিটক মুঠোফোন থেকে কিছু তথ্য খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে পাঠিয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।এ বছর এক হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে সংবাদ সম্মেলনে ভর্তি কমিটি এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব শিক্ষার্থী ২০০৮ বা ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১০ বা ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ পেয়েছেন এবং উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যার প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২ পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BAU HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর HSC পরীক্ষার রোল নম্বর HSC পাসের সাল SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর SSC পরীক্ষার রোল নম্বর SSC পাসের সাল কাঙ্ক্ষিত কোটার কিওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। তবে কোটায় আবেদন না করলে কোনো কিওয়ার্ড লেখার দরকার নেই। কোটাগুলোর কিওয়ার্ড: FF: মুক্তিযোদ্ধার সন্তান হলে, HT: বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উপজাতি ও অ-উপজাতি হলে, OT: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্য অঞ্চলের উপজাতি হলে ওপরের ওই SMS পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফেরত এসএমএসে আবেদনকারীর নাম ও একটি PIN নম্বর জানিয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি (টেলিটকের সার্ভিস চার্জসহ) ৫৫০ টাকা কাটার সম্মতি চাওয়া হবে। তখন সম্মতি জানানোর জন্য BAU YES PIN আবেদনকারীর মুঠোফোন নম্বর (যেকোনো অপারেটরের) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য PIN নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bau.edu.bd) অথবা (http://bau.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।