প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে আজ রোববার শুরু হচ্ছে। ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগের মতো এবার শিক্ষার্থীদের শাখা (ইউনিট) পরিবর্তনের জন্য আলাদাভাবে ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। নিজ নিজ শাখায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং শাখা পরিবর্তন ফি দেওয়া সাপেক্ষে অন্য শাখার বিভাগগুলোতে ভর্তির সুযোগ রাখা হয়েছে এবার। ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ এবং ওই দিনই বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘গ’ ইউনিটের এবং ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।