প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
আগামী ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থীরা এ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে ভর্তি ফরম নিয়ে ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফিসহ জমা দিতে হবে। এ বছর আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে ‘বি’ গ্রেডসহ এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ন্যূনতম ১৭.০ চাওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।