প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে ভর্তি আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।