প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন-প্রক্রিয়া ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ২৬ নভেম্বর সকাল সাড়ে নয়টায় এ ইউনিটের ও বিকেল আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu/admission) থেকে জানা যাবে। চলতি বছর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সমুদ্রবিজ্ঞান এই দুটি নতুন বিষয়ে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি