প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীরা ১৩ ডিসেম্বর বিকেল চারটা থেকে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স অনুযায়ী মেধা তালিকা করা হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।