ভর্তির আবেদনপত্র বিতরণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ করা হবে। ২০ ও ২৩ ডিসেম্বর দুই দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
নয়টি সরকারি বিদ্যালয় হলো: কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ভর্তির আবেদনপত্রের মূল্য ১৫০ টাকা।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর পঞ্চম ও অষ্টম এবং ২৩ ডিসেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৫ শিক্ষাবর্ষে নয়টি সরকারি বিদ্যালয়ে মোট তিন হাজার ৫৭৪টি আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯৬০টি, ষষ্ঠ শ্রেণিতে ৬৪৭, সপ্তম শ্রেণিতে ১৮৩ ও অষ্টম শ্রেণিতে ১২৯টি আসন রয়েছে।