ভর্তির আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে ভর্তির আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ।প্রগতিশীল ছাত্র জোট গতকাল দুপুর ১২টার দিকে ভর্তির আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলা ও মানবিকী অনুষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ, সাধারণ সম্পাদক ধীমান মল্লিক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ। সমাবেশ থেকে আজ রোববার সংবাদ সমেঞ্চলন ও মঙ্গলবার প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা একই দাবিতে উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দেন।উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে জটিলতা নিরসনে প্রথমবারের মতো মুঠোফোনের মাধ্যমে আবেদন পদ্ধতিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আবেদনপত্রের ফি ইউনিট ভেদে গতবারের তুলনায় ২৫ থেকে ৭০ টাকা বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।