ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান কোর্সে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। এরপর পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। ভর্তি পরীক্ষার আগে অনলাইনে ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনকারীর মুঠোফোন নম্বর থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা কেটে নেওয়া হবে। মেধাক্রম অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বিধি মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শিক্ষবর্ষে ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি ও ‘বি’ ইউনিটে ব্যবস্থাপনা বিভাগে ৫০টি আসন আছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rmstu.edu.bd এ বিস্তারিত জানা যাবে।