ভর্তির আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে সান্ধ্যকালীন এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর সকাল ১০টায়। ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রতিটিতে ৫০টি করে মোট ২০০টি সিট বরাদ্দ রয়েছে। ভর্তি ফরম, প্রসপেক্টাস ও ভর্তির বিস্তারিত তথ্য ০১৭১৮৮৪০৭১৬, ০১৭২১২১৬৮৮৯ নম্বরে জানা যাবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর