প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০১২ পর্যন্ত আবেদন করা যাবে। তবে পরীক্ষা অনুষ্ঠানসহ অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।