ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ফরম পূরণের সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, গতকাল ২২ অক্টোবর ফরম পূরণের শেষ দিন ছিল। পরে কর্তৃপক্ষ আরও ১৪ দিন সময় বাড়িয়েছে। এ সময়ের মধ্যে টেলিটক সিমের মুঠোফোনের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা