নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের সময় ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর হবে। ওই দিন গ্রুপ বি-এর পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং গ্রুপ এ-এর বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে গতকাল রোববার জানানো হয়, পরিবর্তিত নিয়মে মুঠোফোন কোম্পানি টেলিটক ছাড়াও ভর্তি-ইচ্ছুকরা সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা (www.nstu.edu.bd) থেকে ডাউনলোড করা ফরমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ০১৭১১২৮৪৯১০ ও ০১৭২০১৯৭৮২৪ নম্বরে খোঁজ নেওয়া যাবে।