প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী এর আগে প্রাথমিক আবেদন করতে পারেননি, তাঁরা ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহ জামাল বলেন, আগে ওই আবেদনের শেষ সময় ছিল ১৬ জুন পর্যন্ত। তবে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্নাতকোত্তর শ্রেণির ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।