প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা ডিসিপ্লিন (স্কুল) এবং কলা ও মানবিক স্কুলের প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেধা তালিকা থেকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ভর্তি করা হবে আগামী ৪ জানুয়ারি। অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন করা হবে ১০ জানুয়ারি। এ তালিকা থেকে ভর্তি করা হবে ১১ জানুয়ারি। অন্যদিকে কলা ও মানবিক স্কুলের মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে ৬ জানুয়ারি। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন করা হবে ১০ জানুয়ারি। এ তালিকা থেকে ওই দিনই শিক্ষার্থীদের ভর্তি করা হবে।