ভর্তির তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য নাম নিবন্ধন চলবে ১ ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং নিবন্ধনকৃতদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি চলবে একই দিন বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সব কার্যক্রম বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের কনফারেন্স রুমে সম্পন্ন হবে। যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd । খুলনা অফিস