ভর্তির ফরম নেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীতে এসএমএসের মাধ্যমে ভর্তির ফরম নেওয়ার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত ৫৫০ টাকা দিয়ে মুঠোফোন টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে। তথ্য ০১৫৫৭৩৩০৩৮১, ০১৫৫৭৩৩০৩৮২ নম্বরে ফোন করে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা www.cou.ac.bd-এ খোঁজ নেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।