ভর্তির ফরম পূরণের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) আগামী ৭ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে বলে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
রেজিস্ট্রার মোয়াজ্জম হোসেন বলেন, অভিভাবকদের অনুরোধে ভর্তি ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এর আগে ৩০ আগস্ট ছিল ভর্তি-ইচ্ছুকদের ফরম পূরণের শেষ দিন।