ভর্তির ফরম বিতরণ শুরু ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আগামী (২০১৩) শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে। ১৬ নভেম্বর (শুক্রবার) বাদে ১৫, ১৭ ও ১৮ নভেম্বর ফরম বিতরণ করা হবে। এরপর প্রাথমিক বাছাই শেষে লটারির মাধ্যমে ছাত্রী ভর্তি করা হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম গতকাল রোববার এ তথ্য জানিয়ে বলেন, প্রভাতি শাখার ফরম বিতরণ হবে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত। আর দিবা শাখার ফরম বিক্রি হবে বেলা একটা থেকে চারটা পর্যন্ত। ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। যেসব ছাত্রীর জন্ম ১ জুলাই ২০০৬ থেকে ৩০ জুন ২০০৭-এর মধ্যে, কেবল তারাই আবেদন করতে পারবে। অধ্যক্ষ জানান, লটারি অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।