প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তির ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফল বিকেল চারটা থেকে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে NU<space>AT< space >Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে জানা যাবে। এ ছাড়া রাত নয়টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর।