ভর্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের ১১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) এই ফল পাওয়া যাবে। গতকাল রোববার সচিবালয়ে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মূল মেধা তালিকার শিক্ষার্থীরা ৩০ জুন পর্যন্ত ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে ১৬ আগস্ট। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ২ থেকে ২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আবেদন করেছিল ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন শিক্ষার্থী।