প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এবারই প্রথম ভর্তি-ইচ্ছুকদের এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫৭টি কলেজে ভর্তির জন্য ৩০টি বিষয়ে ৩ লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২২ নভেম্বরের মধ্যে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকেও ফল জানা যাবে। এ ছাড়া এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। নিজস্ব প্রতিবেদক