ভর্তির যোগ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা শুধু মেধার মাপকাঠি নয়, এর পাশাপাশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে মাদকমুক্ত ও অধূমপায়ী হতে হবে। অন্যথায় ওই শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না। গতকাল শনিবার সিরাজগঞ্জের কাজীপুরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক আয়োজিত কিশোরী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একজন সুস্থ চিকিৎসকই জাতিকে নিশ্চিত সেবা দিতে পারেন।