ভর্তির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার চারটি ইউনিট ‘ক’ (বিজ্ঞান), ‘খ’ (কলা ও মানববিদ্যা), ‘গ’ (ব্যবসায় শিক্ষা) ও ‘ঘ’ (সম্মিলিত)-এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়েছে। ‘ঘ’ ইউনিট ২৭ অক্টোবর, ‘খ’ ইউনিটের ২৮ অক্টোবর এবং ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। দূরদূরান্ত থেকে আসছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। সঙ্গে আসছেন অভিভাবকেরাও। শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি চাপ পড়ছে ট্রেনে, তাই ট্রেনের জায়গা সংকুলান হচ্ছে না। ঝুঁকি নিয়ে চড়তে হচ্ছে ট্রেনের ছাদে। ছবিগুলো বৃহস্পতিবারের।

চলছে পরীক্ষা। উত্তর লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা।
চলছে পরীক্ষা। উত্তর লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা।
এ বছর প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ২৬ শিক্ষার্থী।
এ বছর প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ২৬ শিক্ষার্থী।
হলে পরীক্ষা চলছে। বাইরে অপেক্ষমাণ অভিভাবকেরা।
হলে পরীক্ষা চলছে। বাইরে অপেক্ষমাণ অভিভাবকেরা।
পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা।
পরীক্ষা থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন এ বাবা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠতে হলো। ফতেয়াবাদ, চট্টগ্রাম।
পরীক্ষা থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন এ বাবা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠতে হলো। ফতেয়াবাদ, চট্টগ্রাম।
পরীক্ষা শেষে ট্রেনের ছাদে করে ফিরছেন শিক্ষার্থীরা। ফতেয়াবাদ, চট্টগ্রাম।
পরীক্ষা শেষে ট্রেনের ছাদে করে ফিরছেন শিক্ষার্থীরা। ফতেয়াবাদ, চট্টগ্রাম।