প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। এলএলবি প্রথম পর্ব, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইনে আবেদনের সময় আগামী ২৩ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।